ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন তাপস চৌধুরী

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

২১ ডিসেম্বর, ২০২১,  5:51 PM

news image

ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ৭নং ওয়ার্ডের টানা ৫বারের নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী। রোববার আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী এক মাসের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য অবস্থান করা কালীন সময় পর্যন্ত তাপস চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। মেয়রের দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশির্বাদ প্রার্থনা করেছেন তাপস চৌধুরী। এর আগে তিনি আরো ৫ বার সফলভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছাতক ত্যাগ করেন। যুক্তরাজ্যে তিনি এক মাস অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।