জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ করা লাঠিসোঁটা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, 4:45 PM
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, 4:45 PM
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ করা লাঠিসোঁটা উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে একটি সিএনজি থেকে লাঠিসোঁটা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলে উদ্ধারকৃত লাঠিগুলোর উৎস সম্পর্কে জানতে চান। জিজ্ঞাসাবাদে চালক জানান, তাকে ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ি এলাকার বাসিন্দা রুবেল মিয়া লাঠিগুলো বহন করতে বলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া জুড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি।
এদিকে, একই উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দীঘলবাগ গ্রামে জামায়াত নেতা আব্দুল কালামের বাড়ি থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ লাঠাসোঠা উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।
স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জুড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নাশকতার উদ্দেশ্যে জামায়েত ইপলামী পরিকল্পিতভাবে এসব লাঠিসোঁটা মজুত করেছিলো।