ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সকালে এসে কর্মীরা দেখে নৌকার অফিস আগুনে পুড়ে ছাই

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২১ ডিসেম্বর, ২০২১,  5:42 PM

news image

 ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ির সালের হাটে নৌকার নির্বাচনী অফিস পুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।স্থানীয়রা বলছে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। 

সোমবার(২০ ডিসেম্বর) দিবাগত রাতে নৌকার প্রার্থী বনি আমিনের নির্বাচনী অফিসটি পুরিয়ে দেওয়া হয়েছে।এ ঘটনায় অফিসে থাকা পোস্টার, চেয়ার টেবিল আগুনে পুড়েগেছে।


এলাকার নৌকার কর্মী সাজেদুর জানান, রাত সাড়ে বারোটা পর্যন্ত নৌকার নির্বাচনী অফিসে আলোচনা করেছে নেতা কর্মীরা। মঙ্গলবার সকালে এসে তারা দেখে নৌকার অফিসটি আগুনে পুড়ে ছাই হয়েগেছে। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা বাজারের একটি টিনের ঘরকে নৌকার অস্থায়ী নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করা হতো।  


ইউনিয়নের ওয়ার্ড এর আ.লীগ সভাপতি তহিদুর বলেন, রাত সাড়ে বারোটা পর্যন্ত অফিসেই ছিলাম। পরে বাসাই যাই। সকালে খবর পেয়ে এসে দেখি অফিসটি আগুনে পুড়ে ছাই হয়েগেছে। তিনি জানান, রাতে ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) আহসান হাবিবের ভাই ও শ্যালক হিন্দু ভোটারদের মাঝে টাকা বিতরণ করার সময় হাতে নাতে ধরে। পরে প্রশাসনকে জানালে ম্যাজিষ্ট্রেট তাদের ২০ হাজার টাকা অর্থদন্ড করে। তিনি ধারনা করেন, সেই আক্রোশ থেকে তারা এমন জঘন্য কাজটি করেছে। 


নৌকার প্রার্থী ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বনি আমিন বলেন, প্রতিপক্ষের জনপ্রিয়তা না থাকায় তারা ভোট কেনার সময় হাতে নাতে ধরা পড়ে। এখন জ্বালাও পোড়াও করে সন্ত্রাসী কায়দায় ভোটে জিততে চান বলে মনে করছি। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


স্বতন্ত্রপ্রার্থী আহসান হাবিব বলেন, আমি জনগণের মনোনিত প্রার্থী। জনগণ ভালোবেসে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে। আমার প্রতি জনগণের ভালোবাসা দেখে হিংসাত্মক মনোভাব থেকে তারা নিজেরাই নিজেদের অফিস জ্বালাতে পারে। আমি চাই এর সুষ্টু তদন্ত করুক প্রশাসন। সত্যিটা নিশ্চয় বেরিয়ে আসবে।


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত স্বাপেক্ষে সত্যিটা বেরিয়ে আসবে যে, কারা এ ঘটনা ঘটিয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।