ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শহরতলীর টুকগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

#

২০ ডিসেম্বর, ২০২১,  10:17 PM

news image

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকগাঁওয়ে কৃষি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২ জন গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার ১২ টায় ইউনিয়নের হুসেনপুর সড়কে ঘটনাটি ঘটেছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো,কৃষক আব্দুল ছোবহান (৪৫) তার স্ত্রী হালেমা বেগম (৩৮)। এ ঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে জমির রেকডিয় মালিক আব্দুল ছোবহান তার জমিতে ধান রোপন করে নিজ বাড়ি ফেরার পথে মধ্যে হুসেনপুর সড়কে আসা মাত্রই প্রতিপক্ষ আব্দুল বারিক, তহুর আলী, আব্দুল লতিফ, আহমদ উল্ল্যা, আব্দুল মতলিব গংরা দেশীয় অস্ত্র রামদা দিয়ে খুপিয়ে গুরুত্বর আহত করেছে। আহত আব্দুল ছোবহান বলেন, আমার রেকর্ডিয় জমি জোর পূর্বক আব্দুল বারিক ও তহুর আলী গংরা দখলে নেওয়ার চেষ্টা করেছে। প্রতিবাদ করায় আমাদেরকে খুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আব্দুল বারিক বলেন, আমার জমিতে ছোবহান ধান রোপন করেছে। তাকে নিষেধ দেওয়ার পরও সে আমার জমিতে ধান রোপন করেছে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে।