ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের সাংবাদিকদের মোবাইল জার্নালিজম বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন

#

২০ ডিসেম্বর, ২০২১,  6:40 PM

news image

 ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে তিন দিনব্যাপি সুনামগঞ্জ জেলার ২৬ জন সাংবাদিকদের নিয়ে মোবাইল জার্নালিজম বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

 ২০  ডিসেম্বর সোমবার বিকেলে পিআইবি'র সেমিনার কক্ষে সমাপনী অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে বক্তব্য রাখেন, পিআইবি'র মহাপরিচালক একুশে পদক প্রাপ্ত সাংবাদিক লেখক ডঃ জাফর ওয়াজেদ। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আজিজুল পারভেজ। এসময় আরও বক্তব্য রাখেন, পিআইবির পরিচালক মো. আফরাজুর রহমান, পিআইবি'র সহকারি প্রশিক্ষক নাসিমুল আহসান প্রমুখ।


প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক আল হেলাল, এমরানুল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, আমিনুল হক, লুৎফুর রহমান, কাজী জমিরুল ইসলাম মমতাজ, শহীদ নূর আহমেদ, আশিকুর রহমান পীর, দিলাল আহমেদ, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, জাহাঙ্গীর আলম, মোসাইদ রাহাত, আল আমিন, তৌহিদ চৌধুরী প্রদীপ, কর্ণ বাবু দাস, এমএ রাজ্জাক, আবীর হাসান, কামাল হোসেন, বায়েজীদ বিন ওয়াহিদ, সাজ্জাদ হোসেন শাহ, শাহ আক্তারুজ্জামান, পীর জুবায়ের,  হারুনুর রশিদ , মনোয়ার চৌধুরী।


গত ১৮,১৯   ও ২০  ডিসেম্বর তিন দিন ব্যাপী সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৬  জন সাংবাদিক দের নিয়ে মোবাইল জার্নালিজম বিষয়ক আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে অতিথিগণ অংশগ্রহণ কারীগণের হাতে সন্মাননা প্রদান করেন।