ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের দাফন

#

২০ ডিসেম্বর, ২০২১,  5:08 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭৭) আর নেই। সোমবার(২০ ডিসেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । 


সোমবার দুপুর ২টায় ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।


দাফনের আগে পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজারের উপজেলা নির্বাহি অফিসার দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ,স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।