ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত

#

২০ ডিসেম্বর, ২০২১,  4:00 PM

news image

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। স্থানীয় সময় ১৮ ডিসেম্বর কণ্ঠভোটে মার্কিন সিনেট পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দেয়। এ-সংক্রান্ত তথ্য মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আর্ল রবার্ট মিলার। তিনি ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হন। এখন আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস।পিটার ডি হাসকে গত জুলাই মাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।পিটার ডি হাসকে দেওয়া বাইডেনের এই মনোনয়ন চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে গত অক্টোবরে মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়।


মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একজন পেশাদার কূটনীতিক।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।