ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে করোনা শনাক্তের নতুন রেকর্ড

#

১৯ ডিসেম্বর, ২০২১,  3:37 PM

news image

করোনাভাইরাস মহামারিতে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। শুক্রবার (১৭ ডিসেম্বর) কর্মকর্তারা সেখানে ২১ হাজার ২৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন।


নিউইয়র্ক অঙ্গরাজ্যের পরিসংখ্যান অনুসারে, এর আগে সেখানে সর্বোচ্চ দৈনিক শনাক্ত রেকর্ড হয়েছিল চলতি বছরের ১৪ জানুয়ারি। ওই দিন ১৯ হাজার ৯৪২ জন করোনা আক্রান্ত হন।মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হওয়ার হার কম। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন। তুলনামূলক হিসাবে ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৮ হাজার ৮৮ জন। 

সংক্রমণ চূড়ায় পৌঁছার সময় মধ্য এপ্রিলে নিউ ইয়র্কে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁয়েছিল।


শুক্রবারের তথ্য অনুসারে, এক সপ্তাহের ব্যবধানে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৪ শতাংশ। মঙ্গলবার সেখানে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ২৬৬ জন।