ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নিউইয়র্কের প্রথম নারী পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল

#

১৬ ডিসেম্বর, ২০২১,  6:23 AM

news image

নিউইয়র্ক নগরের প্রথম নারী পুলিশ কমিশনার হচ্ছেন কিচেন্ট সিওয়েল। ১ জানুয়ারি থেকে নগরভবনে পরিবর্তন আসছে। বিদায় নিচ্ছেন মেয়র বিল ডি ব্লাজিও। বিদায় নিচ্ছেন গত দুই বছর ধরে পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করা ডারমট শেই।খবর বাপসনিঊজ।

নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের বাইরে থেকে একজন নারী পুলিশ কমিশনার নিয়ে আসছেন, এমন কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন থেকে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন কিচেন্ট সিওয়েল। ৪৯ বছর বয়সী এ পুলিশ কর্মকর্তার জন্ম ও বেড়ে ওঠা নিউইয়র্কের কুইনসে। বর্তমানে রাজ্যের নাশাউ কাউন্টির ডিটেকটিভ চিফের দায়িত্বে রয়েছেন তিনি। নিউইয়র্ক পোস্ট ১৪ ডিসেম্বর তাঁর নিয়োগ সংক্রান্ত সংবাদ পরিবেশনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিচেন্ট সিওয়েল বলেন, পুলিশ কমিশনার হিসেবে নিয়োগের তাঁর নাম বিবেচনায় আসায় তিনি গর্বিত। দায়িত্বটিকে তিনি গুরুত্বের সাথে নেবেন।