ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হোয়াইট হাউজে ঈদুল ফিতর উদযাপন

#

০৪ মে, ২০২২,  2:57 PM

news image

ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২ এপ্রিল) এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই অভ্যর্থনায় বাইডেনের সাথে যোগ দেন তার স্ত্রী জিল, এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী, ডাগ এমহফ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা।


রবিবার দিনের শেষে দেওয়া এক বিবৃতিতে বাইডেন পরিবার বলেন “সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার ঐতিহ্য আমাদের দেশকে শক্তিশালী করে, এবং এই মূলনীতির প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষা করতে ও আরও দৃঢ় করতে আমরা সকল বিশ্বাসের আমেরিকানদের সাথে কাজ করা অব্যাহত রাখব।” 



বিবৃতিতে আরও বলা হয়, “হোয়াইট হাউজে ঈদ উদযাপন এবং সেসব অনুপ্রেরণামূলক মুসলিম আমেরিকান, যারা আমাদের দেশ জুড়ে আরও মিল ও একতা তৈরির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, তাদের সম্মানিত করার ঐতিহ্য এই বছর আমরা আবার চালু করলাম “


করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের হোয়াইট হাউজের ঈদ উদযাপন ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছিল।



একই সাথে বাইডেন পরিবার “বিশ্বজুড়ে লক্ষ লক্ষ স্থানচ্যুত মানুষ ও শরণার্থী, যারা এই পবিত্র ছুটির সময়টা তাদের পরিবার থেকে আলাদা হয়ে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন”, তাদের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন।