ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভারতের বান্ধব গড় জাতীয় উদ্যানে গোষ্ঠীদ্বন্বে মারা পড়ল ৬টি বাঘ

#

২৬ এপ্রিল, ২০২২,  8:03 PM

news image

গত কয়েক মাসের মধ্যে ভারতের মধ্য প্রদেশ রাজ্যের বান্ধব গড় জঙ্গলে এলাকা দখলের জন্য লড়াই করতে গিয়ে, নিজেদের মধ্যে মারামারি তে মৃত্যু হয়েছে মোট ৬,টি, বাঘের। এর মধ্যে ৫,টি, আট মাসের বাচ্চা বাঘ রয়েছে। এই তথ্য জানিয়েছে ভারতের মধ্য প্রদেশ রাজ্যের বান্ধব গড় জাতীয় উদ্যানের ফিল্ড অফিসার শ্রী আন্নাগিরি। তিনি বলেন খাদ্যের জন্য এবং এলাকা দখল করতে গিয়ে নিজেদের মধ্যে এই লড়াইয়ে তারা মারা পড়েছে। এই জাতীয় উদ্যানের মধ্যে হরিণ এবং বুনো শুয়োর এবং বাইসন এবং বুনো মহিষ সহ বিভিন্ন জীবজন্তুর বসবাস রয়েছে। এই অভয়ারণ্য প্রায় কয়েক হাজার বর্গ কিলোমিটার দীর্ঘ এবং ঘন জঙ্গলে ঘেরা। এই জঙ্গল দেখার জন্য প্রতি বছর কয়েক হাজার দেশী ও বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। তবে যে সব বাঘ লড়াই করে মারা গেছে তাদের অনেকের ময়না তদন্ত করে দেখা গেছে যে মারপিট করে এবং কামড়াকামড়ি করে মারা যায়। কারো শরীরের মধ্যে দাত ও নখের ক্ষত সৃষ্টি হয়েছে। তবে বন রক্ষীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন ঘটনা এড়িয়ে যেতে। তবে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক চৌহান বান্ধব গড় জাতীয় উদ্যানের উন্নয়নের লক্ষ্যে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছেন। এই জাতীয় উদ্যান দেশের মধ্যে অন্যতম।