ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মার্কিন নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরের পাকিস্তান সফর নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

#

২৩ এপ্রিল, ২০২২,  2:23 PM

news image

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার এ তথ্য জানান -মার্কিন নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরের পাকিস্তান সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থানের কথা জানিয়েছে। তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে কোনো সফর নয়।এদিকে ইলহান ওমরের পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর এলাকা সফরের নিন্দা জানিয়েছে ভারত। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘এমন একজন রাজনীতিবিদ যদি তার দেশে বসে সংকীর্ণ রাজনীতির চর্চা করতে চান, তাহলে সেটা তার বিষয় হতে পারে। কিন্তু এ চর্চার অনুসরণে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে তা আমাদের বিষয় হয়ে ওঠে। বিষয়টি নিন্দনীয়।’মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ২০ এপ্রিল থেকে পাকিস্তান সফর করছেন। চার দিনের এ সফরে তিনি ইতিমধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার উত্তরসূরি শাহবাজ শরিফ, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার রাজা পারভেজ আশরাফ এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।