ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত ৫

#

১৪ এপ্রিল, ২০২২,  6:36 PM

news image

সুনামগঞ্জে পৃথকস্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে বাবা-ছেলে ও মা-মেয়েসহ ৫জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে জেলার জগন্নাথপুর ও শাল্লা উপজেলার পৃথকস্থানে এঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের গ্রামশাল্লা গ্রামের চানমিয়া খার ছেলে মকুল খা ও তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে ধান কাটতে যান। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনা স্থলেই মকুল খা(৪৫) ও তার ছেলে মাসুদ খা (১২) মারা যান৷ 

এদিকে আজ ভোরে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে ঝড়ে গাছ ভেঙে ঘরে পরে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সোলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী  মৌসুমা বেগম, তার ৪ বছরের মেয়ে মাহিমা আক্তার (৪) এবং ছেলে মোহাম্মদ হোসাইন (১)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত সুনামগঞ্জের প্রচন্ড ঝড়, বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় তারা ঘরে ঘুমে ছিলেন। হঠাৎ ঝড়ে নিহতদের বাড়ির একটি গাছ ভেঙে ঘরে পড়লে এক পরিবারের তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পৃথকস্থানে ভোর ও সকালে ঝড়ে গাছ ভেঙে একই পরিবারের তিনজন মারা গেছেন। অন্যদিকে বজ্রপাতে শাল্লায় বাবা-ছেলে নিহত হয়েছেন।