ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে ডিবির অভিযানে ৩১৫ পিচ ইয়াবাসহ ০৩ জন আসামী গ্রেফতার

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

১৩ এপ্রিল, ২০২২,  1:52 PM

news image

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ০২ টি সফল অভিযানে ৩১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তিনজন আসামী গ্রেফতার হয়েছে। ডিবি যশোরের এসআই মোঃ ইদ্রিসুর রহমান, এসআই  নিতাই চন্দ্র দাস,এএসআই মোঃ ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া রেলগেট পশ্চিম পাড়াস্থ জনৈক আফিল উদ্দিনের বাড়ির সামনে মেইন গেটের সাথে পাকা রাস্তার উপর হতে আসামী আনোয়ারা বেগম প্রকাশ আনু(৫৫), পিতা-মৃত আফিল উদ্দিন মোল্লা, স্বামী-মৃত ওলিয়ার রহমান, ২য় স্বামী-চাঁন গাজী, সাং-চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত মালামালের মূল্য ৩,০০০/-টাকা।এ সংক্রান্তে এসআই নিতাই চন্দ্র দাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। ডিবি যশোরের এসআই মোঃ ইদ্রিসুর রহমান, এসআই  নিতাই চন্দ্র দাস,এএসআই  মোঃ ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ১৮:০৫ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া চেকপোষ্ট গরীবে নেওয়াজ হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। আব্দুল জব্বার  ফারুক(৩৯), পিতা-আব্দুল কুদ্দুস মিয়া, মাতা-পারুল বেগম, সাং-রেলগেট পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ২। ফারজানা পারভীন বিউটি(৩৩), পিতা-আব্দুল কুদ্দুস মিয়া, মাতা-পারুল বেগম, স্বামী-শুভ আহমেদ, সাং-রেলগেট পশ্চিমপাড়া, এপি-বেজপাড়া মেইন রোড পাওয়ার হাউজের সামনে, থানা-কোতয়ালী, জেলা-যশোর দ্বয়কে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত মালামালের মূল্য ৬০,০০০/-টাকাএ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।