ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের পুরান লক্ষণশ্রী গ্রামে এক কৃষকের খড়ের ঘরে আগুন,একলাখ টাকার ক্ষয়ক্ষতি

#

১২ এপ্রিল, ২০২২,  5:38 PM

news image

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পুরান লক্ষণশ্রী গ্রামে এক সংখ্যালঘুর খড়ের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে গ্রামের কিছু দুস্কৃতিকারীরা। ফলে গরুর গোখাদ্য(খড়)সহ টিন সেটের এই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং আশাপাশের গাছপালাও পুড়ে যায়। 


সোমবার রাত ১০টায় গ্রামের সুখময় তালুকদারের খড়ের ঘরে গ্রামের কিছু দুস্কৃতিকারীরা প্রভাবশালী হওয়ার কারণে এই সংখ্যালঘুর জায়গা জমি দখলে নিতে দীর্ঘদিন ধরেই এই সংখ্যালঘুকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করতেই গ্রামের সংখ্যালঘুদের বাড়িঘরে একাধিকবার অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটিয়ে  বহাল তবিয়তে রয়েছেন এই প্রভাবশালীর চক্রের সদস্যরা। ক্ষতিগ্রস্থ লোকটি পুরান লক্ষণশ্রী গ্রামের মৃত অদ্বৈত্য তালুকদারের ছেলে। এতে ঘরসহ প্রায় একলক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।  অগ্নিকান্ডের ঘটনার দিন  ছিল ক্ষতিগ্রস্থ কৃষক সুখময় তালুকদারের কাকীর শ্রাদ্ধানুষ্ঠান। 


স্থানীয় সূত্রে জানা যায়,ঐ গ্রামের দৃস্কৃতিকারী চক্রটি গ্রামের সংখ্যালঘুদের বিভিন্নভাবে নির্যাতনসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করে তাদেরকে গ্রাম ছাড়া করে তাদের সহায় সম্বল দখলে নিতেই মরিয়া হয়ে উঠেছে তারা। চক্রটির নাম ঠিকানা জানার পর ও ভয়ে মুখ খুলতে রাজি নন ক্ষতিগ্রস্থরা। 


এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ সুখময় তালুকদারের খড়ের ঘর গ্রামের একটি দুষ্টচক্র জ্বালিয়ে দেয়ার সত্যতা শিকার করে জানান এই চক্রটি প্রভাবশালী হওয়ার কারণে বিভিন্ন সময় কারণে অকারণে আমাদেরকে গ্রামছাড়া করতে এমন অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটিয়ে চলেছে। তিনি তার এবং গ্রামের সংখ্যালঘুদের নিশ্চিত নিরাপত্তা বিধানে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।  


এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।