ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক কর্তৃক মতবিনিময় সভা

#

১১ এপ্রিল, ২০২২,  10:41 PM

news image

দোয়ারাবাজারে “বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ” কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার থানা পুলিশের আয়োজনে (১১ এপ্রিল) সোমবার দুপুরে মহিবুর রহমান মানিক উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক শৈলেন চন্দ্র তালুকদার এর সভাপতিত্বে দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদার এর সঞ্চালনায় “বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক” কর্তৃক আয়োজিত বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অপহরণ, নারী নির্যাতন ও মাদক সেবন প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলালধর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব দুলাল ধর।