ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরের ঝুঁকিপূর্ণ ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

১১ এপ্রিল, ২০২২,  10:38 PM

news image

তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করে কৃষকদের যে কোনো ধরনের সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন। 


রবিবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী উপজেলার মাজেরগুল ও রাঙ্গামাটিয়ার হাওরের বাঁধসহ বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন করেন তিনি।  


এ সময় যে সমস্ত ফসল রক্ষা বাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় আছে সেগুলো টিকিয়ে রাখতে বাঁশ ও বস্তা সহ বিভিন্ন উপকরণের সহায়তা দিয়ে সর্বোপরি কৃষকদের যে কোনো সমস্যায় পাশে থাকবেন বলে জানান তিনি।


এসময় সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আবুল খায়ের, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মোস্তফা, ইউপি সদস্য শাহ্ জাহান খন্দকার ও সাবেক যুবলীগ নেতা আয়নাল মোল্লা উপস্থিত ছিলন।