ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সপরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন রাসিক মেয়র

#

১০ এপ্রিল, ২০২২,  2:02 PM

news image

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও  রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আগামীকাল রবিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে সপরিবারে ঢাকা ছাড়বেন তিনি। পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য রাজশাহীবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাসিক মেয়র। 

 

সফরে মাননীয় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সঙ্গে রয়েছেন, তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, বড় মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া ও ছোট মেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া এবং ভাতিজা হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়।


এছাড়া এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামসুজ্জামান আওয়াল, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তৌরিদ আল মাসুদ রনি, মাননীয় রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইস্তিয়াক আহমেদ সানি পবিত্র ওমরাহ পালনে সফর সঙ্গী হয়েছেন।