ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে বস্তা ভর্তি ভারতীয় মদসহ আটক ১ পলাতক ১

#

০৮ এপ্রিল, ২০২২,  3:32 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৫০ বোতল ভারতীয় মদসহ মোঃ আব্দুস সামাদকে (৩৫) আটক করেছে পুলিশ।


পুলিশ সুত্র জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এস আই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রাম এলাকা হতে অভিযান চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে ভারতীয় তৈরী ২৩ বোতল Mc Dowell's No-1 এবং ২৭ বোতল Officer's Choice মদসহ মোট ৫০ বোতলসহ মোঃ আব্দুস সামাদকে পুলিশ আটক করে। এছাড়াও মদক কারবারি একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তার নামে মামলা রুজু করা হয়েছে। আটককৃত মোঃ আব্দুস সামাদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। 


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান,এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের হয়েছে করা হয়েছে। পালাতক এক আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আটক আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।