ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথের রামপাশা বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০৭ এপ্রিল, ২০২২,  7:41 PM

news image

 মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


 বৃহস্পতিবার (৭ এপ্রিল) সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র বিভিন্ন ধারায় দুই প্রতিষ্ঠানকে ওই জরিমানা করে।


মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের সাথে থানার এসআই মোয়াজ্জেম হোসেন’সহ একদল পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।