ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের ফসলডুবির ভয়ে হাওর-বিলের উপভাগের জমিতে আধা-পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা

#

০৭ এপ্রিল, ২০২২,  12:36 AM

news image

শুক্রবার থেকে ৫দিন যাবত থেমে থেমে ভারী বর্ষণ হওয়ায় সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন স্থানের একাধিক হাওরে ঢুকেছে বৃষ্টির পানি। এই আতঙ্কে বিভিন্ন স্থানে কৃষকরা আধা-পাকা ধান কাটছেন।

মঙ্গলবার সকাল থেকে সুনামগঞ্জ সদর উপজেলার ‘মরাগাঙ’ নামক বিলের উপরী অংশে একাধিক কৃষক মিলে আধা-পাকা ধান কাটতে দেখা গেছে। এই বিলের ২৮-ধান আরও একদিন ভারী বৃষ্টি হলেই ডুবে যাবে, এমন আশঙ্কা তাদের। এতে কৃষকেরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। এই কারণে ধানের রঙ একটু পাকা ও লালচে হতে না হতেই কাচা ও সবুজ ধানের গুছায় কাটতে শুরু করেন কৃষকেরা। নদীর উত্তরপাড়ের সিলুয়া বিলের এক কৃষক আধা-পাকা ধান কাটতে শুরু করেছেন। কৃষক শাহাব উদ্দিন বলেন, আধা-পাকা ধান কাটা ছাড়া উপায় নেই। জমিতে পানি হাঁটু পর্যন্ত। যতদিন যাবে আরও পানি বাড়বে। পরে ধানও কাটা যাবে না। কৃষক আবু বকর বলেন, খরায় ধানের মধ্যে চিটা হয়েছে। এখন পানির ঠেলা। এবার দুর্যোগ কাটিয়ে উঠা বড় দায়।

মঙ্গলকাটা এলাকার কৃষক চাঁন মিয়া বলেন, ধান গাছের গোছা তেমন বড় হয়নি এবার। খরায় চিটার পরিমাণ অনেকটা বাড়ছে। এভাবে দিনের (আকাশের) অবস্থা থাকলে মানুষ আধা-পাকা ধানই কাটতে হবে। কৃষক জমশেদ আলী বলেন, এবার জমিতে ধান আসার আগেই খরা ও পানি এসেছে। ভাল ফসলের আশা নেই। কৃষক সুমন মিয়া বলেন, দিন যদি ভাল না হয়, তবে পানি নামবে না। বরং পানি বাড়বে। যেভাবে ফসলরক্ষা বাঁধে দুর্নীতি হয়েছে, এবার ফসল পাওয়া দায়।