ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তরমুজের বাজারে আগুন,মসিকের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৫ এপ্রিল, ২০২২,  9:45 PM

news image

এবার মনে হচ্ছে তরমুজের বাজারে আগুন লেগেছে,কেননা কেজিতে বিক্রি করায় সাধারণ মানুষের সাধ্যের বাহিরে। তাছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি রাখা রোধে ও ফুটপাত হতে অবৈধ দখল অপসারণ করতে ময়মসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর নিদের্শনায় মসিকের উদ্যোগে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরচালনা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় ৫ এপ্রিল বেলা ১১টায় অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। তিনি নগরীর দুর্গাবাড়ি,চরপাড়া বাজার, ব্রীজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় তিনি দ্রব্য মূল্য বেশি রাখার রোধে ও তরমুজ কেজি দরে বিক্রি করার দায়ে ৫টি মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন। 

এছাড়া অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সহ প্রমুখ। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন এখন থেকে তরমুজ কেজিতে বিক্রি করা চলবে না, আগের মত পিচ হিসেবে অল্প লাভে বিক্রি করতে হবে নহে আইনী ব্যবস্হা নেওয়া হবে। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।