ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আলোচিত সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার!

#

০৩ এপ্রিল, ২০২২,  3:33 PM

news image

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বহুল আলোচিত ধানের জমিতে পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহননের ঘটনায় রুজুকৃত আত্মহত্যার প্ররোচনার মামলার পলাতক আসামী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চব্বিশনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সাখাওয়াত হোসেন উপজেলার ইশ্বরীপুর গ্রামের মৃত হারুনের ছেলে। সাখাওয়াত উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি।


জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতেখায়ের আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চব্বিশনগর এলাকা থেকে সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সেচের পানি না পেয়ে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার প্ররোচনার মামলায় তিনি আসামী।


উল্লেখ্য, ধান খেতে পানি না পেয়ে গত ২৩ মার্চ বিকেলে ইশ্বরীপুর গ্রামে গভীর নলকূপের পাশে দাঁড়িয়ে বিষপান করেন অভিনাথ মার্ডি (৩৬) এবং তার চাচাতো ভাই নিমঘুটু গ্রামের রবি মার্ডি (২৭)। অভিনাথ সে রাতেই নিজ বাড়িতে মারা যান এবং দুইদিন পর ২৫ মার্চ রাতে হাসপাতালে মারা যান রবি। এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমরন বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।