ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভারতীয় মদ, বিড়ি, গরু এবং কয়লা আটক করেছে সুনামগঞ্জ বিজিবি

#

০৩ এপ্রিল, ২০২২,  2:06 PM

news image

  চিনাকান্দি বিওপির টহল দল ২ এপ্রিল সাড়ে ১০ টায় সীমান্ত পিলার ১২১০/৯-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭০ হাজার,৫শ- টাকা।


  লাউরগড় বিওপির টহল দল একই দিন     সীমান্ত পিলার ১২০৫/৭-এস এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের দক্ষিন মোকসেদপুর নামক স্থান হতে ৪৯,০০০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৮৩ হাজার,৩শ টাকা।


 চারাগাঁও বিওপির টহল দল ঐদিনই সীমান্ত পিলার ১১৯৫/৫-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৯ হাজার,৫শটাকা।


 বিরেন্দ্রনগর বিওপির টহল দল ৩ এপ্রিল    ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৩/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া নামক স্থান হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২৫, হাজার ৫শ টাকা।


 টেকেরঘাট বিওপির টহল দল ঐদিনই সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৯ হাজার,৫শ টাকা।


  বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৭/১৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪৫, হাজার- টাকা।




 আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং বিড়ি, গরু ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।