ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বই মেলায় মসিকের উদ্যোগে ময়মনসিংহের দুই কৃতি সন্তানকে সংবর্ধনা

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০২ এপ্রিল, ২০২২,  9:23 PM

news image

 বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ময়মনসিংহের দুজন কৃতি সন্তান ফোকলোরবিদ আমিনুর রহমান সুলতান ও ছড়াকার আনজীর লিটনকে সংবর্ধনা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। গত ৩১ মার্চ বিকেল ০৫ টায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু অনলাইনে সংযুক্ত হয়ে বলেন, ময়মনসিংহে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। আমরা এ ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে চাই। তারই প্রেক্ষাপটে এই বইমেলা ও সংবর্ধনার আয়োজন। 

তিনি আরও বলেন, প্রযুক্তি যতই আসুক বইয়ের আবদান সব সময়ই গভীর। আমাদের শুধু ইট কাঠ পাথরের নগরী গড়লেই হবে না, মনোস্তাত্বিক উন্নয়ন ঘটাতে হবে। এ লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু গ্যালারি, বঙ্গবন্ধু চত্বর, এমএ মতিন লাইব্রেরি ইত্যাদি প্রতিষ্ঠা করেছে। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক হরিশংকর জলদাস,মসিক সচিব ও প্রাবন্ধিক-সমালোচক রাজীব কুমার সরকার,মসিক জনসংযোগ কর্মকর্তা মোঃ মহাবুল হোসেন রাজীব, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহের সভাপতি আব্দুর রব মোশারফসহ প্রমুখ।