ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ

#

০২ এপ্রিল, ২০২২,  5:44 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ারর হাওরের নজরখালি বাঁধ ভেঙ্গে তলিয়ে গেলো প্রায় ২ শতাধিক বিঘা জমির বোরো ধান।

শনিবার  সকাল ১০ টায় হঠাৎ করে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের স্থানীয় কৃষকদের উদ্যোগে নির্মিত নজর খালি বাঁধটি ভেঙ্গে গেছে।প্রায় ২ শতাধিক জমির বোরোধান তলিয়ে যায়। ফলে ডুবে যাওয়া পাকা-আধাপাকা ধান নিয়ে বর্তমানে দিশেহারা স্থানীয় কৃষকেরা। 

জানাগেছে, গত কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে অস্বাভিকভাবে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। শনিবার সকালে সরেজমিনে নজর খালি বাঁধে গিয়ে দেখা যায়,স্থানীয় যাদুকাটা ও পাঠলাই নদীতে অস্বাভিক পানি বৃদ্বির ফলে টাঙ্গুয়া হাওরের নজর খালি বাঁধ ভেঙে প্রভল বেগে পানি ঢুকতে থাকে।  

‘স্থানীয় কৃষক মোহাম্মদ আলী শেখ জানান,তিনি এ হাওরে ২ বিঘা জমিতে ধান লাগিয়েছিল। শনিবার নজর খালি মুখের বাঁধ ভেঙ্গে তার সমস্ত জমির ধান তলিয়ে গেছে।কাঁচা ধানগুলো পাকা হওয়ার আগেই আমাদের সব শেষ হয়ে গেল।স্থানীয় ইউপি সদস্য শিমুল আহমেদ বলেন, নদীতে অস্বাভিক পানি বৃদ্বির ফলে শনিবার সকালে হঠাৎ করে নজর খালি মুখের বাঁধটি ভেঙ্গে আট-দশটি গ্রামের কৃষকের অনেক বিঘা জমির ধান পানিতে ডুবে নষ্ঠ হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা বলেন, টাঙ্গুয়া হাওর সংরক্ষিত জলাভূমি হওয়ায় এখানে পানি উন্নয়ন বোর্ডেও আইইউসিএন এর নিষেধাজ্ঞা রয়েছে।ফলে এখানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাঁধ নির্মাণ হয় নি।যে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে সেটি স্থানীয় কৃষকদের নির্মিত।  

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন, নজর খালি বাঁধটি পানি উন্নয়ন বোর্ডেও প্রকল্প নয়।স্থানীয় কৃষকরা নিজে থেকে এ বাঁধটি নির্মাণ করেছিলেন।নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধটি ভেঙে যায়। আমরা ক্ষতির পরিমান ও ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করবো।পরবর্তিতে সরকারি কোন সহযোগিতা এলে ক্ষকিগ্রস্থদের দেওয়া হবে।