ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় থানায় মামলা আটক ২

#

০২ এপ্রিল, ২০২২,  5:40 PM

news image

 সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে মদ ধরিয়ে দেওয়ায় পূর্ব-বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হওয়ার ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলাম রুফুসহ ১৯ জনকে আসামী করে শুক্রবার (১ এপ্রিল) রাতে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন মোঃজাহাঙ্গীর আলম। মামলার প্রধান আসামী উপজেলার মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর পুত্র রফিকুল ইসলাম রুফু ও তার মেয়ে ঝরনা আক্তারকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।


জানা যায়,বৃহস্পতিবার(৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।  


মামলা সুত্রে জানাযায়,মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম রুফুর ছেলে দিলোয়ার হোসন মাদক বেচাকেনা করে, অনুমান ৪/৫ মাস পূর্বে বাশঁতলা বিওপি পরিত্যাক্ত অবস্থায় মৌলারপাড় গ্রাম  হইতে ভারতীয় অফিসার চয়েজ অনুমান ৭২ বোতল মদ উদ্ধার করে। মদ উদ্ধার করায় বিবাদী রফিকুল ইসলাম ওরফে রফু মদ উদ্ধারের সাক্ষী রায়হান ও রহিম বিজিবিকে তথ্য দিয়া ধরাইছে বলে সন্দেহ করে এ নিয়েই চৌধুরীপাড়ার সৌদী আরব প্রবাসী তাজুল ইসলামের ছেলে রায়হান বাংলাবাজার থেকে বাড়ীতে ফেরার পথে রফিকুল ইসলামের লোকজন এসে রায়হান মিয়ার উপর হামলা চালায় এবং তাকে বেদড়ক পিঠিয়ে আহত করেন। খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তাতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।  খবর পেয়ে দোয়ারা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আহতরা  চিকিৎসাধীন আছে।


মামলার বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, উক্ত মারামারির ঘটনায় দুইজনকে গ্রেফতার  করা হয়েছে, অন্যদের গ্রেফতার করতে অভিযানে অব্যাহত আছে।