ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে দৈনিক ভোরের ডাকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০১ এপ্রিল, ২০২২,  5:22 PM

news image

কেক কাটার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘দৈনিক ভোরের ডাক’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।


দৈনিক ভোরের ডাকের স্থানীয় প্রতিনিধি আহমদ আলী হিরণের আয়োজনে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, বর্তমান সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, আহমদ আলী হিরন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।