ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোর কেশবপুরে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যপণ্যসহ তিনজনকে আটক

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

৩১ মার্চ, ২০২২,  9:36 PM

news image

যশোরের ডিবি পুলিশ কেশবপুরে এক অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যপণ্যসহ তিনজনকে আটক করেছে। উপজেলার সাবদিয়া অফিস পাড়ার কেন্দ্রীয় কবরস্থানের পাশের রাজিবুল ইসলামের চারতলা বিল্ডিং এর নিচতলা অভিযান চালিয়ে ওই খাদ্যপণ্য জব্দ করা হয়।আটককৃতরা হলো, মাজিদপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন ওরফে সাইস (৩২) কাবিলপুর গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে আনন্দ দাস (৩৯) এবং রাজনগর গ্রামের মৃত কাদের গাজীর ছেলে রুহুল আমিন (৩২) ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন উপকরণ দিয়ে আসামিরা দীর্ঘদিন ধরে ভেজাল গ্লুকোজ, বিভিন্ন নামের সফট ড্রিকংস, ভেজাল ট্যাংক, ম্যাংগো জুসসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতো। এবং তা বাজারে বিক্রি করতো। তাদের এই ধরনের পণ্য উদপাদনের কোন বৈধতা না পাওয়ায় সকল মালামাল জব্দ করা হয়।জব্দকৃত মালামালের মূল্য ২৪ লাখ ৫০ হাজার ১৬০ টাকা। এই ঘটনায় তিনজনকে আটক করে তাদের নামে কেশবপুর থানায় মামলা করেছে পুলিশ।