ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে নৌ-পুলিশের অভিযানে পাথর ভর্তি নৌকা আটক ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা

#

২৯ মার্চ, ২০২২,  11:46 PM

news image

 সুনামগঞ্জের টুকের বাজার নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ রকিবুল ইসলামের  বিশেষ অভিযানে বালাকান্দা বাজার ও হুরুয়ারকান্দা থেকে পাথর ভর্তি স্টিল নৌকা আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।


২৮ মার্চ রোজ  সোমবার  সকালে নৌ পুলিশ সদস্যরা সংবাদ পান সুনামগঞ্জ ধোপাজান চলতি নদীতে ড্রেজার মেশিন দ্বারা পাথর উত্তোলন করছে পাথর উত্তোলন কারীরা ।এই সংবাদ পাওয়ার পর নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীনকে অবহিত করেন। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার শম্পা ইয়াসমিনের নির্দেশে তাৎক্ষনিক ধোপাজান চলতি নদীতে সুনামগঞ্জ নৌপুলিশ টুকের বাজার নৌ ফাঁড়ি ইনচার্জ রকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে নৌ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।এসময় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে পাথর উত্তোলন কারী ৪টি ষ্টীল বডি নৌকা আটক সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানার কাছে হস্তান্তর করা হয়।


 এসময় সুনামগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা মোবাইলকোর্ট পরিচালনা  আটককৃত নৌকার মালিক না পাওয়ায়  পাথর প্রকাশ্যে নিলামের মাধ্যমে   ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।