ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চন্দ্রপুর প্রিমিয়ার লীগ সিজন ৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনলা খেলায় বিগ ফাইর্টাস চন্দ্রপুর ১ গোলে বিজয়ী

#

রুজেল আহমেদ, সুনামগঞ্জঃ

২৮ মার্চ, ২০২২,  7:29 PM

news image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর প্রিমিয়ার লীগ সিজন ৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনলা খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকেলে চন্দ্রপুর ফুটবল ক্লাবের আয়োজনে চন্দ্রপুর মাঠে বিকেল ৪ টা ৩০ মিনিটে বিগ ফাইর্টাস চন্দ্রপুর ও রয়েল চ্যালের্ঞ্জাস চন্দ্রপুর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিগ ফাইর্টাস চন্দ্রপুর ১ গোলে বিজয়ী হয়।

পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪ ইঞ্চি কালার টিভি তুলে দেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনসার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লালা মিয়া, হাজী কমল উদ্দিন,  যুবদল নেতা শহিদুল ইসলাম, রুবেল আহমদ, সুমন মিয়া, আনোয়ার মিয়া, মাজহারুল ইসলাম, আলী নেওয়াজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের উদ্যােশে কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনসার উদ্দিন বলেন, আজকে চন্দ্রপুর ফুটবল ক্লাব যে খেলার আয়োজন করল সেটা সত্যি খুব প্রশংশনীয়। আমি কথা দিচ্ছি আগামীতে চন্দ্রপুর ফুটবল ক্লাবের সকল কার্যক্রমে আমি তাদের পাশে থাকব।

তিনি আরো বলেন, খেলাধুলার পাশাপাশি পড়াশুনা টিক রাখতে হবে। আমার বিশ্বাস একদিন এই চন্দ্রপুর গ্রামের ছেলেরা আন্তর্জাতিক পর্যায়ে খেলা ধুলা করবে।

এছাড়াও খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাকারুল হক আলতা হোসেন,  সুলেমান প্রমুখ।