ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে বিধবা নারীর মামলায় মাফিজ আলী কারাগারে

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২৮ মার্চ, ২০২২,  1:31 PM

news image

সিলেটের বিশ্বনাথে ভূমিহীন এক বিধবা নারীর মামলায় মাফিজ আলী নামের এক প্রভাবশালিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।


রবিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রাট ২য় আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


আসামি মাফিজ আলী উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের আব্দুস সোবহান তুফানির ছেলে। 


বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট প্রসেন কান্তি চক্রবতি।


জানা গেছে, দীর্ঘদিন ধরে রামপাশা কোনাপাড়া গ্রামে সরকারি ভুমিতে দুই ছেলে-মেয়ে নিয়ে বসবাস করে আসছেন বিধবা নারী শিশমা বেগম (৩০)। এই ভুমি থেকে শিশমা বেগমকে উচ্ছেদ করতে নানা নিপিড়ন নির্যাতন করছেন প্রতিপক্ষ।


গত ২২মার্চ মঙ্গলবার সকালে ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে মাফিজ আলী গংরা বিধবা শিশমা বেগমের উপর হামলা চালায়। এতে ওই নারী গুরুত্বর জখম হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। 


এ ঘটনায় ওই নারীর ভাসুর মস্তাব আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় ৫জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। (মামলা নং-১৩/২২ইং)। 


এই মামলার হাজিরা দিতে সিলেট আদালতে যান ৫আসামির মধ্যে ৪জন। আদালত ৩জনের জামিন মঞ্জুর করেছেন এবং ২নং আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন।