ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সাটুরিয়ায় স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামীলীগের দু'পক্ষে সংঘর্ষে আহত ৭

#

২৬ মার্চ, ২০২২,  1:26 PM

news image

মহান স্বাধীনতা  ও জাতীয় দিবসে মানিকগঞ্জের সাটুরিয়ায় শ্রদ্ধা নিবেদন করতে এসে আওয়ালীগের দু'পক্ষে সংঘর্ষে আহত ৭ আহত হয়েছে। এ সংঘর্ষে জড়িয়ে পড়ে বালিয়াটি ইউনিয়ন আওয়ামীলীগের দু'পক্ষ। 


সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম সংবাদকিদের বলেন, শনিবার সকালে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরদার।

শহীদ বেদীতে প্রথমে রুহুল আমিন ও তার কর্মীসমর্থক ফুল দেন। এরপর আব্দুস সালামের কর্মী-সমর্থক ফুল দিতে গেলে তাদের সঙ্গে হট্টগোল বাঁধে। একপর্যায়ে তারা পরস্পরকে ধাওয়া, পাল্টা-ধাওয়া দেন।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশকজন আহত হন। 


বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন বলেন, ‘বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী তাদের সাথে ফুল দিতে গেলে আমি আপত্তি করি। সোহেল আহমেদ কদিন আগে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচন করেছেন। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়।"


বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী জানান, ‘গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে জয়লাভ করি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে আমাকে সাময়িক বহিস্কার করে। পরে বহিস্কার প্রত্যাহার করা হয়। এ কারণে দলীয় ব্যানারে ফুল দিয়েছি।  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রহুল আমিন আপত্তি করলে সংঘর্ষের রূপ নেয়।’


সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, ‌‌'সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’


সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, ‘যারা এই স্বাধীনতা দিবসে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং হামলা করেছে তারা এদেশে বিএনপি জামায়াতের দোসর। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’