ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যুবসমাজ বিধ্বংসী ষড়যন্ত্র রুখতে তৃণমূল সংগঠন শক্তিশালী করতে হবে -অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২২,  1:04 AM

news image

একটি দেশের প্রাণ যুব শক্তিকে নেশায় আসক্ত করে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র রুখে দিতে তৃণমূল সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। যুবসমাজ সঠিক পথে থাকলে সে দেশের অগ্রগতি কেউ বাধাগ্রস্ত করতে পারে না। তাই দেশবিরোধী শক্তি গুলো যুব সমাজের চরিত্র ধ্বংস করার কঠিন ষড়যন্ত্রে লিপ্ত।

 ২৫ মার্চ'২০২২ শুক্রবার ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শাখা সভাপতি  তানভীর আহমদ তাছলিম এর সভাপতিত্বে জেলা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে তৃণমূল প্রতিনিধি সম্মেলন এর প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।


তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে হু হু করে বেড়েই চলছে তাতে দেশে সরকার আছে বলে মনে হয় না। সরকারের মদদ পুষ্ট একদল অসাধু ব্যবসায়ী প্রতিটি পণ্যের ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করেছে। দ্রুত এসকল সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, না হয় দেশের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।


প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান বলেন, বেকারত্ব এখন মহামারীতে রূপ নিয়েছে, দ্রুত যথাযথ পদক্ষেপ নিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। দেশের ৫ কোটি যুবকের ১০কোটি হাত কাজে লাগাতে পারলে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, যেকোনো মূল্যে যুবসমাজ বিধ্বংসী মদের লাইসেন্স এর আইন প্রত্যাহার করতে হবে তা না হলে এর জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।


অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, জেলা সেক্রেটারি মাওলানা সোহেল আহমেদ, ইসলামী যুব আন্দোলন এর সহ সভাপতি  জমিরুল হক মিটু,,সাধারণ সম্পাদক ইব্রাহিম হাসানাত, সহ সাধারণ সম্পাদক,, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক,, হাফেজ মাসুম আহমদ,, জেলা দায়িত্ব শীল,,, আতিকুর রহমান,, কামাল হোসেন,, মাওলানা মিজানুর রহমান,, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আইবুর রহমান প্রমূখ।