ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিলে বিভিন্ন মামলার ১৪ আসামী গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৫ মার্চ, ২০২২,  5:53 PM

news image

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ০৫ টি জিআর পরোয়ানা তামিল ও পুলিশ আইনের ৩৪ ধারায় ১০ জন সহ ১৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, পুলিশের অভিযানে জিআর-১২০৭/২০ এর ওয়ারেন্টভুক্ত আসামী এবং  চাটখিল থানার নন. এফআইআর ২৭ ও ৫৫/২২ এবং ৫৪/২২ এর ১৪জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাঈন উদ্দিন রাসেল, মো: রাকিব ইসলাম (প্রকাশ: রবি), নুরুল ইসলাম, শাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল চৌকিদার বাড়ির শাহীন বেগম ও তার স্বামী আবুল বাসার এবং নোয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, মো: ফিরোজ হোসেন, আব্দুর রহমান, আহাম্মদ কবির রনি, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, হারাধন, মোঃ জাহিদ ও মোঃ নজরুল ইসলাম। থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।