ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে "স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ” শীর্ষক আলোচনা সভা

#

২৪ মার্চ, ২০২২,  8:57 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে "স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে দোয়ারাবাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা প্রমুখ।



আলোচনা সভায় বক্তারা বলেন, মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে টঘ-ঈউচ কর্তৃক নির্ধারিত মানদন্ডের চেয়ে সুস্পষ্টভাবে এগিয়ে থেকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করেছে। এসময় নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাহসিকতা, বুদ্ধিমত্তা ও ধৈর্যশীল আচরণের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।