ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে থোকায় থোকায় আমের গুটি, বাম্পার ফলনের প্রত্যাশা

#

২৪ মার্চ, ২০২২,  11:28 AM

news image

 রাজশাহীর তানোরে থোকায় থোকায় আমের গুটি কড়ালি বেঁধেছে। এতে বাম্পার ফলনেরে আশা করা হচ্ছে। তাই যত্নসহকারে পরিচর্যা করছেন গাছীরা। আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জ হলেও পেছিয়ে নেই রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলের প্রানকেন্দ্র তানোর উপজেলা।


বর্তমানে এ উপজেলাজুড়ে বেশির ভাগই চোখে পড়বে আম গাছ। প্রতিটি গাছেই মুকুলে মুকুলে ভরপুর। এক সময় অন্য গাছ বেশি থাকলেও বর্তমানে তানোর উপজেলার বিভিন্ন এলাকার উচু ও এক ফসলী জমি লীজ নিয়ে বাণিজ্যিক ভাবে আম বাগান গড়ে তোলা হয়েছে।


উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বেশির ভাগ এলাকায় এক ফসলী জমিতে গড়ে তোলা আম বাগানের আম গাছের থোকায় থোকায় প্রচুর মুকুলের পাশাপাশি উকি দিচ্ছে আমের গুটি। আমের গুটি উকি মারতে শুরু করায় আশায় বুক বাঁধছেন এলাকাবাসীসহ বাগান মালিকরা। তবে, আবহাওয়া অনুকুল থাকলে এবছরও বাম্পার ফলন হবে বলে মনে করছেন বাগান মালিকরা।


তানোর পৌরসভার সাবেক মেয়র ও তানোর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মুন্ডমালা পৌর এলাকার আইড়া মোড়ের পশ্চিমে ৪০ বিঘা জমি বর্গা নিয়ে গড়ে তুলেছেন আম বাগান। গত বছর বাগান তৈরির প্রথম বছরেই গাছে আম ধরেছিলো। এবছর তার বাগানের প্রতিটি গাছেই থোকায় থোকায় মুকুলে মুকুলে অপরুপ সৌন্দর্য্য ছড়াচ্ছে। সেই সাথে মুকুলের ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের গুটি কড়ালি।


এবিষয়ে তিনি বলেন, প্রথম বছরের আম নেয়নি। এবছর প্রতিটি গাছেই থোকায় থোকায় ধরেছে প্রচুর মুকুল। ভালো ও আশানরুপ ফলনসহ লাভবান হওয়া যাবে এমনটাই প্রত্যাশা করে সকলের দোয়া কামনা করেছেন তিনি।


তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবছর প্রতি হেক্টরে ১৪ মেট্রিকটন আম উৎপাদনের আশা করে উপজেলা কৃষি সম্প্রশারণ অফিসের উপ-কৃষি কর্মকর্তা আলী রেজা জানান, আবওহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার উৎপাদন প্রত্যাশা করছেন তিনি।