ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মসিক'র রাজস্ব আদায়ে দোকান বরাদ্দ দিলেন পরিদর্শক জাহাঙ্গীর আলম

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২৩ মার্চ, ২০২২,  7:53 PM

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাজস্ব সঠিকভাবে আদায়ের লক্ষ্যে মসিক এর উদ্যোগে নগরীর মেছুয়া বাজার এলাকায় দোকান বরাদ্দ  দেওয়া হয়েছে। এই দোকান বরাদ্দ দেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে এক ধ্রুমজাল। দোকান বরাদ্দ নিয়ে একের পর এক সংবাদ প্রকাশ করায় মেছুয়া বাজার নিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা, সমালোচনা ও নানা প্রশ্ন এ বিষয়ে ইজারাদার সোহেল  জানান,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্পত্তি থেকে রাজস্ব আদায়ের মাধ্যমে সরকারী কোষাগারে অর্থ জমা হচ্ছে। এতে নগরীর ও দেশ,সমাজ, নাগরিক সকলের উন্নয়ন হচ্ছে। কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির স্বার্থবাদী লোক নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিগত সময়ে ন্যায় এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জানা যায় তারা বিগত সময়ে সিটি কর্পোরেশনের আওয়াতাধীন মেছুয়া বাজারের ফুটপাতকে দখল করে বিভিন্ন জনের কাছে বিক্রি করেছে ও ভাড়া দিয়েছে এবং এই টাকা গুলো কার পকেটে যায় বা গেছে প্রশ্ন থেকে যায়। হয়তো বাজার কমিটির কোন এক নেতার পকেটে নয়তো নামধারী এক নেতার পকেটে। 

একাধিক সূত্র থেকে আরোও জানা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেছুয়া বাজারের জায়গাগুলো থেকে দীর্ঘদিন যাবত কিছু স্বার্থবাদী লোক চাঁদাবাজি করতো। এসব জায়গা থেকে প্রতিদিন নাকি ৬০০-৮০০ টাকা করে তারা আদায় করতো । 

নবগঠিত সিটি কর্পোরেশন হওয়ার পর নগরী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে । এসব উন্নয়নের জন্য  রাজস্ব আদায় আরোও বাড়ার লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এই সকল দোকানের মালিকরা ১০০ টাকা করে প্রতিদিন সিটি কর্পোরেশনকে রশিদের মাধ্যমে দিবে। কিন্তু কিছু কতিপয় ব্যাক্তিরা নিজ স্বার্থ হাসিল করার জন্য গোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে মসিক এর বাজার পরিদর্শক

খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, কিছু অর্থলোভী লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য সিটি কর্পোরেশনের জায়গা অবৈধভাবে দখল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব জায়গাগুলো রক্ষা করে সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজস্ব বাড়াতে জায়গাগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। একাধিক মহলের দাবী অবৈধভাবে যারা মেছুয়া বাজারে রাস্তা,ড্রেন ভাড়া দিয়ে বেআইনী ভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবী জানান। নগরীর মেছুয়া বাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নগরীর গরিব,অসহায়দের মাঝে দোকান বরাদ্দ দেওয়ায় সিটি কর্পোরেশন ও সিটি কর্পোরেশন এর মেয়র এই উদ্যোগকে সাধুবাদ জানান। ফলে মসিক এর রাজস্ব আদায়ও বাড়বে এবং সিটি কর্পোরেশনের উন্নয়নও বাড়বে।