ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাপার মানববন্ধন

#

২৩ মার্চ, ২০২২,  7:16 PM

news image

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে মানববন্ধন করেছে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার বিকালে দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদানকালে লুটপাট বন্ধ এবং গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যর দাম নামিয়ে আনার দাবি জানায় দলীয় নেতারা। এসময় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার পতনের আন্দোলনে যাবার হুমকিও দিয়েছেন তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা জাপার সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ হেলালীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আনম ওহিদ কনা মিয়া, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আওয়াল, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু,সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ,মোহাম্মদ আলী মিলন, ইউপি সদস্য মাসুদ, জাপা নেতা আব্দুল ছালাম,আমজাদ আলী,হুমায়ূন খান,আব্দুল আজিজ প্রমুখ।