ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জ বিজিবি অভিযান চালিয়ে নানা পণ্য আটক করেছে!

#

২৩ মার্চ, ২০২২,  6:25 PM

news image

 মাঠগাঁও বিওপির টহল দল ২২ মার্চ  দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩১,৫০০/- টাকা।

  আশাউড়া বিওপির টহল দল একই দিন  সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৭,৫০০/- টাকা।

  বালিয়াঘাটা বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৫,০০০/- টাকা।


 বাগানবাড়ী বিওপির টহল দল ২৩ মার্চ  সীমান্ত পিলার ১২২৭/১৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- টাকা।


  চিনাকান্দি বিওপির টহল দল একই দিন বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ২০,৫০০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৩৪,৮৫০/- টাকা।

 আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও বিড়ি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল মাহবুবুর রহমান।