ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মসিকের উদ্যোগে রমজান ও ঈদে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে মতবিনিময় সভা

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২২ মার্চ, ২০২২,  7:32 PM

news image

 ২২ মার্চ বেলা ১২ টায় মসিক শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ, সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে ময়মনসিংহ চেম্বার অব কমার্স ও অন্যান্য সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, রমজান ও ঈদে দ্রব্যমূল্য মজুদ, সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নজরদারি থাকবে। মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করবেন। 

এ ছাড়া সভায় আরোও উপস্থিত ছিলেন মসিক প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ,জনসংযোগ কর্মকর্তা মোঃ মহাবুল হোসেন রাজীব, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, দোকান মালিক সমিতির সভাপতি এস এম বজলুর রহমান, রামবাবু রোড, সিকে ঘোষ রোড সমিতির সভাপতি হেলাল উদ্দীন, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেলিমসহ প্রমুখ।