ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শিবালয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

#

২২ মার্চ, ২০২২,  6:06 PM

news image

শিবালয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


মসজিত ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আয়োজিত  আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু।  শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুর রহমানের সভাপতিত্বে শিবালয় এসি (ল্যান্ড) মো. মাহবুবুল ইসলাম, শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো: আব্দুল কাইয়ুম, মডেল কেয়ারটেকার মো. আব্দুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।   


এর আগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুর রহমান র‍্যালিতে নেতৃত্ব দেন। এ সময় এসি ল্যান্ড মাহবুবুল ইসলাম, শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো: আব্দুল কাইয়ুম, মডেল কেয়ারটেকার মো. আব্দুর কমিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, মসজিদ ভিত্তিক কোরআন ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ র‍্যালিতে অংশ নেন।