ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে আটক বর

#

২২ মার্চ, ২০২২,  12:06 AM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতারণা করে বিয়ে করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বর ও বারের বাবা।সোমবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নে বৈঠাকাই গ্রামে এ ঘটনা ঘটে।


পরে স্থানীয় এলাকাবা কাছে মুচলেকা ও কনে পক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে ছাড়া পান তারা।


ওই প্রতারক হলেন উপজেলার বগুলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রজব আলীর ছেলে বর রাশিদ

ওরুফে(শামীম) (২৬)।



সূত্র জানায়, সুরমা ইউনিয়নের বৈঠাকাই গ্রামের মৃত মিকাইল আলীর মেয়ের সাথে বিয়ে ঠিক হয় রাশিদ ওরুফে শামীমের। সময় নির্ধারণ হয় সোমবার দিনে। বিয়ের সব আয়োজন সম্পন্ন করেন কনে পক্ষ। নির্ধারিত সময়ে বরের বাবা রজব আলী বর রাশিদ ওরুফে শামীমকে সাথে নিয়ে কনের বাড়িতে আসেন।


কনের ভাই আব্দুস সালাম জানান, বিয়ের আগ মূহুর্তে আমরা জানতে পারি বর রাশিদ ওরুফে শামীম বিবাহিত। তার সন্তানও রয়েছে। অথচ, বিয়ের আলাপকালে বিষয়টি বর গোপন রাখেন। তার স্ত্রী-সন্তান আছে জেনে আমরা বুঝতে পারি তিনি প্রতারণায় আশ্রয় নিয়ে আমার বোনকে বিয়ে করতে এসেছেন। পরে আমরা তাদেরকে আটকে রেখে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরকে অবহিত করি।


সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির আটকের বিষয়টি নিশ্চিত করেন।