ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান বিপুলের খাদ্য বিতরণ

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

২১ মার্চ, ২০২২,  6:42 PM

news image

১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাবার বিতরন করেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপু আজ ২১ শে মার্চ সোমবার দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে অসহায় দরিদ্রদের মাঝে এই খাবার বিতরণ উদ্বোধন করেন যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।এর আগে ২০ মার্চ রবিবার যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা বিপুলের সার্বিক তত্ত্বাবধানে সন্ধ্যার পর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন আনোয়ার হোসেন বিপুল। কয়েকশ’ মানুষ এই চলচ্চিত্র দেখেন।গত শনিবার ১৯ মার্চ বিকালে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি ধারাবাহিক ভাবে আয়োজন করেন যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। কর্মসূচি থেকে ১৭ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ১৭ জন শিশু। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনসহ সব প্রতিযোগীকে পুরস্কৃত করেন আনোয়ার হোসেন বিপুল।উপস্থিত ছিলেন জেলা যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, শফিকুল ইসলাম সোহাগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল করীম রহমান, মাহবুবুল আলম বিদ্যুৎ, শরীফ আব্দুলাহ মাসউদ হিমেল, সাবেক সহসম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক উপশিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান রাকিব, শহর ছাত্রলীগের সদস্য উসমানুজ্জামান চৌধুরী সাকিব, সদস্য সাকিবুজ্জামান সাকিব, ছাত্রলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।