ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মসিকের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২১ মার্চ, ২০২২,  12:26 AM

news image

 ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২২ ইং উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ ১১ টায় প্রিমিয়ার আইডিয়াল স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক সচিব রাজীব কুমার সরকার।

এ কার্যক্রমের আওতায় আগামী ২৭ মার্চ পর্যন্ত নগরীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৮২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সিটির ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী, স্কুল বহির্ভূত, স্কুল থেকে ঝরে পড়া, পথ শিশু ও কর্মজীবী শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ বিনামূল্যে সেবন করানো হবে। এ বছর ১ লক্ষ ৮ হাজার ৯১৭ শিশুকে একডোজ কৃমিনাশক ট্যাবলেট সেবনের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।

উদ্বোধনকালে সচিব রাজীব কুমার বলেন, কৃমি নিয়ন্ত্রণে সকল শিশুকে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর সাথে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে যাতে কৃমির পুনঃসংক্রমণ না ঘটে। প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ, তাই কোন শিশু যেন টিকা কার্যক্রম থেকে বাদ না পড়ে সে বিষয়ে মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনা রয়েছে। অন্যান্য বছরের মতো এ বছরও কৃমি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ আশফিয়া আমরিন, ডাঃ তাসমিয়া জান্নাত, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া, মসিক স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলাম সাজু,এছাড়া বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ প্রমূখ।