ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কাশীপুর ভিক্টর যুব সংঘের উদ্যোগে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

#

আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ প্রতিনিধিঃ

২১ মার্চ, ২০২২,  12:25 AM

news image

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কাশিপুরে সামাজিক সংগঠন  কাশীপুর ভিক্টর যুব সংঘের উদ্যোগে রোববার সকালে দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


জামালগঞ্জ সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি  সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মুহাম্মদ আঁবতাহিনুর খান উদয়ের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট দিলওয়ার হোসেন বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক,ফেরদৌসী আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান। 

এসময় শতাধিক স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়  যে, প্রতিজন ছাত্র-ছাত্রীকে

দশটি খাতা,পাঁচটি কলম,একটি স্কেল ও ১টি ফাইল দেওয়া হয়।


এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার গন্যমান্যব্যক্তি সহ সংগঠনের সকল সদস্যগন।