ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জগন্নাথপুরে শাহনাজ পারভিন জ্যোৎস্না'র খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

#

২০ মার্চ, ২০২২,  5:55 PM

news image

সুনামাগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন জ্যোৎস্না-কে (৩৫) পালাক্রমে গণধর্ষণ ও ৬ টুকরো করে লাশ গুমের চেষ্টায় গ্রেফতারকৃত তিন আসামীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

২০ মার্চ রবিবার সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় পৌর পয়েন্ট সামাজিক সংঘটন ফেয়ার ফেইসের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


ফেয়ার ফেইসের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা  আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, ফেয়ার ফেইসের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামীম আহমদ, জুয়েল মিয়া সহ আরো অনেকে। 

এসময় উপজেলা আওয়ামীলীগ সদস্য আফু মিয়া, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখা আহবায়ক মোঃ নুরুল হক, যুগ্নআহবায়ক তৈয়ব আলী ভান্ডারী, পৌর কাউন্সিলর কামাল হোসেন, যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, মকবুল হোসেন ভুঁইয়া, সেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম, নিহত জ্যোৎস্নার স্বামী সুরুক মিয়া, ছেলে সাইদ মিয়া, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নারী পুরুষ উপস্থিত ছিলেন। 

বক্তারা এ ঘটনায় খুনীদের দ্রুত গ্রেফতারের জন্য

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রশংসা করেন। এবং অবিলম্বে খুনিদের ফাঁসি কার্যকর করার দাবি জানান।