ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব - জুবের আহমদ অপু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  4:58 PM

news image

বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আজ বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে শহরের ঐতিহ্য যাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধু  ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ বলেন, বাঙালির অধিকার আদায়ের আপসহীন সংগ্রামী ভূমিকায় স্বাক্ষর রেখেছেন এবং তারি ধারাবাহিতায় বাঙালি  জাতীয়তাবাদে প্রগতিশীল মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে বঙ্গবন্ধু সমগ্র সত্ত্বাকে নিয়োজিত ছিলেন। বাংলার মাটিতে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের জাতি হিসেবে বিশ্ব মানচিতে স্থান করেছি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন মেধা ও মননে বিকশিত হয়ে

দেশকে স্বাধীন করেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নে আমরা স্বেচ্ছাসেবকলীগ কাজ করে যাব। এটাই বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের অঙ্গীকার।


এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন আহমদ,  আবু ওবায়াদা রিতু, সাংগঠনিক সম্পাদক  অ্যাডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  জামাল আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  তোফায়েল আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনামুল হক হিরু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেহ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহবায়ক  শিবলু আহমদ, সামিয়ান তাপস, শামীম আহমদ, স্বপন আহমদ, নাজমুল হক, আব্দু রাজ্জাক প্রমূখ।