ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

#

১৫ মার্চ, ২০২২,  5:20 PM

news image


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইভটিজিংয়ের অভিযোগে মোহাম্মদ আলী (২৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত যুবক একই উপজেলার কান্দাগাঁও গ্রামের মনির মিয়া (এশাই)এর ছেলে। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ এ সাজা দেন।


স্থানীয়রা জানান, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের নিবিড় সম্পর্ক ছিল একই গ্রামের যুবক মোহাম্মদ আলীর। ওই সুবাদে মোহাম্মদ আলী বিভিন্ন অজুহাতে প্রায়ই আসাযাওয়া করতেন ওই প্রবাসীর বাড়িতে। এরই জেরে রোববার(১৩ মার্চ) রাতের কোনো এক সময় সেখানে যান তিনি। বিষয়টি আঁচ করতে পেরে পরদিন সোমবার সন্ধা ৭ টার দিকে ওই প্রবাসীর বাসা থেকে বের হতেই স্থানীয়দের হাতে আটক হন মোহাম্মদ আলী। এ সময় উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন। 


উল্লেখ্য, বছর খানেক আগেও একই ঘটনায় সেখানে তিনি আটক হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। মানবিক কারণে সেই বার তিনি রেহাই পান।  


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ অভিযুক্ত মোহাম্মদ আলীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।