ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হারানো মোবাইল উদ্ধারে শ্রেষ্ঠ এএসআই আমীর হামজা

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৪ মার্চ, ২০২২,  4:48 PM

news image

ময়মনসিংহের কোতোয়ালী থানার এএসআই আমীর হামজা পুলিশে চাকরিতে যোগ দানের পর থেকেই  জনগণের সেবায় ও মানুষের কল্যাণে রয়েছেন। কর্মজীবনে তিনি ছিনতাই অথবা হারিয়ে যাওয়া অন্তত ২০৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়ে রেকর্ড করেছেন। ফেব্রুয়ারী ২০২২ ইং মাসের সফলতার বিবেচনায় তিনি ময়মনসিংহ জেলা পুলিশের মোবাইল উদ্ধারে শ্রেষ্ঠ এএসআই হিসেবে  নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন। ১৪ মার্চ সোমবার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে আমীর হামজার হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ টাকা তুলে দিয়ে তাকে পুরস্কৃত করেন।

পুরুস্কৃত হওয়ায় আমীর হামজা বলেন, হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ায় মান্যবর পুলিশ সুপার আমাকে পুরস্কৃত করেছেন।এই পুরস্কার প্রাপ্তির অন্যতম পথপ্রদর্শক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এ জন্য স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং স্যারের জন্যই আজ আমি পুরস্কৃত হইয়েছি। তিনির দিক নির্দেশনা ছাড়া এতো মোবাইল উদ্ধার করা সম্ভব হতো না। এই পুরস্কারে আমার কাজ আরোও একধাপ এগিয়ে যাবে। কারো হারানো মোবাইল উদ্ধার করে দিতে পারলে তখন নিজের কাছে অনেক ভালো লাগে। মনে হয় আমি পুলিশ হয়ে দেশের জন্য একটু হলেও কাজ করতে পারছি।আমার জন্য সবাই দোয়া করবেন।